চট্টগ্রাম   বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটি সদর উপজেলার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

রাঙামাটি সদর উপজেলার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৪২ পিএম, ২০২৩-০৫-২৮

রাঙামাটি সদর উপজেলার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিহারী চাকমা (রাঙ্গামাটি) : অসহায় ও দুস্থ মহিলাদের ভাগ্যোন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের লক্ষে রাঙামাটির সদর উপজেলার ৬ ইউনিয়নের প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ মে ) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দীপক বিকাশ চাকমা, সহ-সভাপতি সাধান মনি চাকমা, যুব মহিলা লীগ সভাপতি রোকেয়া আক্তার, মহিলা লীগের সাধারণ সম্পাদক মুহিতা দেওয়ান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ মহিলা সম্পাদিকা রিমি চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, নারীরাই পারে সংসারে সুখ-শান্তি বয়ে আনতে। সংসারে ভাগ্যোন্নয়ের ভার আপনাদের উপর। নারী এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আপনাদের পরিবারের স্বচ্ছলতার জন্য সরকারে এই ক্ষুদ্র প্রচেষ্টা। যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে সে লক্ষ্য উদ্দেশ্য তখনই স্বার্থক হবে যখন শুনবো আপনার পরিবারে স্বচ্ছলতা এসেছে।

প্রধান অতিথি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জীবনমান উন্নয়ন অনেক কাজ করেছেন। যা আর কোনো সরকার করতে পারেনি। তাই এই সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। 

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, পাহাড়ি-বাঙালি ঐক্যের প্রতীক আমাদের অভিভাবক দীপংকর তালুকদার যতদিন থাকবেন ততদিন রাঙামাটি উন্নয়ন হবে। যে কোনো বিপদে আমরা উনাকে সবার আগে পাশে পাই। তাই আমরা সব সময় উনার পাশে থেকে সমর্থন দিয়ে যাবো।

সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, ইউনিয়ন পর্যায়ে যে বরাদ্দ আসে আমরা সেটা যথাযথ ভাবে বাস্তবায়ন করে থাকি। সেই আলোকে আমরা আজকে এই সেলাই মেশিনগুলো প্রশিক্ষিত দুস্থ মহিলা মাঝে বিতরণ করছি। আমাদের উদ্দেশ্য পুরুষের পাশাপাশি নারীদেরও দেশের উন্নয়ন কাজে সামিল করা। সেজন্য সরকার নারী দক্ষতা উন্œয়ন, নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষাসহ নানান বিষয়ে জোর দিচ্ছে। তাছাড়া নারী  পুরুষ একত্রিত হয়ে কাজ না করলে ২০৪১ সালে প্রধানমন্ত্রীর উন্নত দেশ গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবেনা। তাই দেশ উন্নয়নে নারী-পুরুষ সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।

পরে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি সহায়তা ১৫ জন প্রশিক্ষিত উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও স্কুলের প্রধান শিক্ষকদের হাতে ১৫০০ স্যানিটারি ন্যাপকিন তুলে দেন অতিথিরা।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর