শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২৩-০৫-৩১
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে দেশের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের কোনও সমস্যা হবে না। এই নীতির কোনও প্রভাব শিক্ষার্থীদের ওপরে পড়বে না। তবে ঘোষণা দিয়ে যারা নির্বাচন বয়কট করে তাদের থেকে সাবধান থাকতে হবে।
বুধবার (৩১ মে) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারিবাড়িতে সিআরআই ও ইয়াং বাংলার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, মানুষের জান-মালের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে নির্বাচন করে আসছি। আগামী দিনেও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হবে।
তিনি বলেন, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) কাজ শেষ হয়েছে। সেটির মূল্যায়ন চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এলে এটি চূড়ান্ত রূপ পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের হার কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব। এখন ডিগ্রি পাস করেও নির্দিষ্ট বিষয়ে উচ্চতর শিক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে। এ ছাড়াও অনেক ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে। শিক্ষার মান বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।
শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে রবীন্দ্র উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা' মঞ্চায়িত হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ্ আজম, এমপি আনোয়ারুল আলম তুহিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলীসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited