শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:০৯ পিএম, ২০২৩-০৬-০১
শাহ আলম শফি, কুমিল্লা।। কুমিল্লার বরুড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাচঁ ডাকাতকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। বরুড়া থানার লক্ষ্মীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ছেনি, ৩টি রড, একটি জিআই পাইপ, একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ নারিন্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রেনু প্রকাশ নয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোংকারা গ্রামের লতিফ এর ছেলে মোঃ জহিরুল ইসলাম জহির, পটুয়াখালী জেলার বাউফল থানার রায় তাঁতেরকাটি গ্রামের রতন তালুকদারের ছেলে খলিলুর রহমান, চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের রবের ছেলে কাউসার, দেবিদ্বার উপজেলার চুলহাস গ্রামের স্বর্ণকার বাড়ির মুসলেম মিয়ার ছেলে আলমগীর।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বরুড়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে মঙ্গলবার রাত ৩টায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়লে পুলিশ সদস্যেরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কমপক্ষে দুটি ও সর্বোচ্চ ১৫ টি মামলা রয়েছে।
ডাকাত দলের সাথে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited