চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শত্রুতার জেরে রাতের আঁধারে পানের বরজসহ ৫শ’ গাছ কর্তন 

শত্রুতার জেরে রাতের আঁধারে পানের বরজসহ ৫শ’ গাছ কর্তন 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৩ পিএম, ২০২৩-০৬-০৪

শত্রুতার জেরে রাতের আঁধারে পানের বরজসহ ৫শ’ গাছ কর্তন 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সংখ্যালঘু পরিবারের এক কৃষকের পানের বরজসহ বিভিন্ন প্রজাতির পাঁচশতাধিক গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সমির চন্দ্র দাসের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মুকুট চন্দ্র দাসের নেতৃত্বে এ গাছগুলো কাটা হয়। এতে তিনি প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
স্থানীয়রা জানান, এক বছর আগে ডালিম কুমার দাস নামে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে একই এলাকার সমির চন্দ্র দাস ৬৪ শতক জমি কিনেন। জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে একটি পানের বরজ ও বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ লাগান। শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত ওই পানের বরজের পানগাছসহ লেবু, আপেল, মাল্টা, সুপারি ও মেহগনি গাছের ওইসব চারাগুলো কেটে ফেলেন। শনিবার সকালে সমির জমিতে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
ক্ষতিগ্রস্ত কৃষক সমির চন্দ্র দাস জানান, জমিটি তিনি ডালিম চন্দ্র দাসের কাছ থেকে কিনে নিলেও প্রতিবেশী মুকুট চন্দ্র দাস তা দাবি করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বৈঠকও হয়। এতে জমিটি তাঁর বলেই সিদ্ধান্ত আসে। তবুও মুকুট চন্দ্র দাসের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই মুকুট লোকজন নিয়ে রাতের আঁধারে তাঁর এ সর্বনাশ করেছে। এতে তিনি প্রায় ১০ লাখ টাকার ক্ষতির শিকার হওয়ায় আইনী ব্যবস্থা নিচ্ছেন। 
এদিকে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে মুকুট চন্দ্র দাস জানান, জমিটিতে তাঁর মালিকানা থাকলেও সমির দখল করে আছেন। এসব গাছ কাটার ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। তাঁকে ফাঁসাতে সমির নিজেই ঘটনাটি ঘটিয়েছেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
¬¬¬¬

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর