শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০১ পিএম, ২০২৩-০৬-০৪
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ থানায় কর্মরত দুই পুলিশের বিরুদ্ধে মৌলভীবাজার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন একই উপজেলার দক্ষিন কুমড়াকাপন গ্রামের মৃত আল বদর খাঁন এর পুত্র মো: আহমদ খাঁন (৪০)। কমলগঞ্জ থানা পুলিশের দাবী অভিযোগকারী বিখ্যাত একজন মাদক ব্যবসায়ী। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- গত ২৯ মে রাত অনুমান ৮ ঘটিকায় কমলগঞ্জ থানার এএস আই (নিরস্ত্র) হিমু বড়ুয়া ও এস আই নিয়াজ মোটর সাইকেল যোগে গিয়ে মো: আহমদ খাঁন মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে দেহ তল্লাশী করে কোন কিছু না পেয়ে ছেড়ে দেন। এক পর্যায়ে তার পকেট হইতে নগদ ৪২,৭০০/- টাকা নিয়ে যান। এ সময় তার মেয়ে প্রতিবাদ করলে তাকেও মাদক মামলায় জড়ানোর হুমকি প্রদান করে বলেন- তিনি ওসি প্রদীপ‘র লোক। ইতিপূর্বে অনেক ক্রস ফায়ার করেছেন। ৩লক্ষ টাকা না দিলে ক্রসায়ারের জন্য ৭নং তালিকায়। মো: আহমদ খাঁন আরো জানান- গত ২২ মার্চ কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। বর্ণিত জি আর ৫০/২০২৩ ইং (কমল) মামলায় এজাহারের ১নং আসামী লক্ষীধন-কে গ্রেফতার করা হয়। উপরোক্ত মামলা দায়েরের পূর্বে তার নিকট ৩ লক্ষ টাকা দাবী করেছেন। টাকা না দেওয়ায় আসামীভুক্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যপারে জানতে চাইলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান- আহমদ খাঁন ওরজিনাল বিখ্যাত একজন মাদক ব্যবসায়ী। পুলিশ-কে বির্তকিত করতে এসব অপপ্রচার করছে। এসব করে পার পাবে না। সে গুলা পানিতে মাছ শিকার করতে চায়। অপর এক প্রশ্নে‘র জবাবে বলেন- টাকা সে বুঝিয়ে পাইছে। তার ভিডিও ধারণ করা আছে। আহমদ খাঁন এর বিরুদ্ধে অনেক অভিযোগ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited