শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২০ পিএম, ২০২৩-০৬-১৫
মো: শরিফ ভুইয়া আড়াইহাজার নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোনতাজউদ্দিনের নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৯০ হাজার টাকা, ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত গভীর রাত দেড়টায় উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর গ্রামে। ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানায়, ঘটনার দিন রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল ব্যবসায়ী মোনতাজউদ্দিনের দোতলা বাড়ির প্রধান ফটকের কেঁচি গেটের তালা ভেঙ্গে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে। পরে ডাকাতরা বাড়ির সকলকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ফেলে। এরপর ডাকাত দল ডাকাতির কার্যক্রম শুরু করে। এ সময় তারা ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকা, ৯ ভরি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক মোনতাজউদ্দিন জানান, প্রচন্ড গরমের কারণে গেটে দুটি তালা লাগিয়ে প্রত্যেকের শোবার কক্ষের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে। পরে ডাকাতরা গেটের তালা ভেঙ্গে আমাদের কক্ষে প্রবেশ করে সকলের হাত-পা বেধে প্রতিটি কক্ষে থাকা টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট কওে নিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতরা আমার বাড়িতে প্রবেশ করেই আমার টেক্সটাইল মিলে ডুকে মিলের শ্রমিক জামিরকে জিম্মি করে রেখে আমার বাড়িতে ডাকাতির কার্যক্রম চালায়। আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ডাকাতির ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ দিতে থানায় আসেনি।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited