চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পানির স্রোতে তলিয়ে গেছে মা ও ছেলে মেয়ে অবশেষে মায়ের লাশ উদ্ধার।

পানির স্রোতে তলিয়ে গেছে মা ও ছেলে মেয়ে অবশেষে মায়ের লাশ উদ্ধার।

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২১ পিএম, ২০২৩-০৬-২০

পানির স্রোতে তলিয়ে গেছে মা ও ছেলে মেয়ে অবশেষে মায়ের লাশ উদ্ধার।

তন্ময় দেব, শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি :  সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের পাশে সোমবার সন্ধ্যা ৭ টায় দাঁড়াইন নদীতে দুই সন্তানসহ মা নিখোঁজের ঘটনায় ১৬ ঘন্টা পর আজ মঙ্গলবার বেলা ১১ টায় মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মহিলা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী দূর্লভা রানী দাস (৩০) বলে পুলিশ সূত্রে জানা যায়। এখনো নিখোঁজ রয়েছে জবা রানী দাস (৭) ও বিজয় দাস নামে (৫) বছরের দুই সন্তান। তাদের উদ্ধারে সুনামগঞ্জ থেকে আসা ডুবুরি দল সংবাদ লেখা পর্যন্ত ( বেলা ২টা) উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে ২ সন্তান নিয়ে নিজ বাড়ি বিলপুর থেকে উপজেলা সদরে আসার পথে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন দাড়াইন নদীর সেতুর ডান পাশে পানির উপর দিয়ে আসার পথে হঠাৎ পরে গিয়ে ২ সন্তান সহ নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব ও শাল্লা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই নিখোঁজদের উদ্ধার কাজ পরিচালনা করেন । এসংবাদ লেখার সময় বেলা ২ টা পর্যন্ত ২ শিশু সন্তানের সন্ধান মেলেনি। শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু নিখোঁজ ২ সন্তানের সন্ধান এখনো পাওয়া যায়নি । তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক সমীরণের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই এবং রাতেই নৌকা নিয়ে আমরা মা সহ সন্তানদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখি। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঘটনা স্থল থেকে প্রায় ১ কিলোমিটার দুরে মাউতি বিলের পারে মায়ের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওপর দুই সন্তানদের উদ্ধারে নিয়োজিত রয়েছেন পুলিশ সহ ডুবুরি সদস্যরা।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর