শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৮:৫২ পিএম, ২০২৩-০৬-২৫
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে তাকওয়া পরিবহনের পর এবার অহরহ দুর্ঘটনা ঘটাচ্ছে বেপরোয়া গতির গ্রীণ অনাবিল পরিবহন। গত দুই দিনে টঙ্গী পূর্ব ও গাছা থানা এলাকায় পৃথক দুর্ঘটনায় গ্রীণ অনাবিলের দুটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৫২ ও ব-১৫-২০৮৮) আটক করেছে পুলিশ। উভয় দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে উত্তরা কামার পাড়া পর্যন্ত রোড পারমিট থাকলেও এই কোম্পানীর বাস গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে গত ১১ জানুয়ারি গ্রীণ অনাবিল পরিবহনের বেপরোয়া গতির দুটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩০১০ ও ব-১৫-১৯৩৯) পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার ছয়দানা মালেকের বাড়ি এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এতে মরিয়ম নামের একজন বৃদ্ধা (৬০) নিহত ও তার নাতনী আকিদা (১৯) গুরুতর আহত হন। এঘটনায় বিক্ষুব্ধ জনতা ৬টি বাসে আগুন দেয় এবং বিভিন্ন পরিবহনে ব্যাপক ভাংচুর চালায়। এর আগে ২০২২ সালের ২০ ডিসেম্বর একই পরিবহনের বেপরোয়া গতির অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-০৭৩১) টঙ্গী কলেজ গেট এলাকায় লুৎফর রহমান (৩৯) নামের এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। একের পর এক এসব দুর্ঘটনার পরও থামানো যাচ্ছে না বেপরোয়া গতির গ্রীণ অনাবিলকে। দুর্ঘটনার পর প্রতিবারই বিশেষ রফাদফায় ঘটনা মিটমাট করে ফেলে কোম্পানী কর্তৃপক্ষ। জানা যায়, গ্রীণ অনাবিল পরিবহণ কোম্পানী গাজীপুরে অবৈধভাবে প্রবেশ করেছে। এর চলাচলের জন্য ৪২৪ নম্বর রোড অর্থাৎ নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে উত্তরা কামাড়পাড়া দৌড় পর্যন্ত অনুমোদন রয়েছে। অথচ এ কোম্পানীর শতাধিক বাস অবৈধভাবে গাজীপুর দাপিয়ে বেড়াচ্ছে। এব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি অশুক কুমার পাল বলেন, কিছু বাসের অনুমোদন আছে। আর যেগুলোর নেই, আমরা মামলা দিয়ে সেসব বাস আটক করে ডাম্পিং করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited