শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২৩-০৬-২৬
আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে বহিঃবিশ্ব থেকে এবছর হজ করবেন ২৫ লাখের বেশি মানুষ।সৌদির সরকারি কর্মকর্তার বরাত, এই বছরই সবচেয়ে বেশি মানুষ হজ করবেন। গতকাল রোরবার কাবাঘর তাওয়াফের মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।সৌদি আরবের হজ ও উমরাহ সংক্রান্ত মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এবার রেকর্ড সংখ্যক মানুষ হজ পালন করছেন।
বিগত ২০২০ ও ২০২১ সালে করোনাকালে সীমীতভাবে হজের আয়োজন করেছিল সৌদিআরব,সেসময় বাইরের দেশ থেকে কাউকে হজ করার অনুমতি দেয়া হয়নি। ২০২২ সালে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়। এবার হজ হচ্ছে একেবারে স্বাভাবিক সময়ের মতো। বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালন করতে সৌদিআরব পৌঁছেছেন ।
আজ কাবাঘর তাওয়াফের পর হাজীগণরা তাবুনগরী মিনার উদ্দেশ্য রওনা দিবেন। যদিও গতকাল অধিকাংশ হাজীরা মিনায় অবস্থান করেন,সোমবার সারাদিন এবং রাত তারা মিনাতেই কাটাবেন ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে। আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা জিকির করবেন, জামাতের সঙ্গে নামাজ পড়বেন।
হজের মূল আনুষ্ঠানিকতার জন্য আগামীকাল মঙ্গলবার সকালে হাজীগণরা জড়ো হবেন প্রায় ৬ কিলোমিটার দূরে বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানে। সেলাইছাড়া সাদা এক কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন ।
আরাফাতের ময়দানে হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করবেন।
আরাফাত থেকে মঙ্গলবার সন্ধ্যায় মাগরিব ও এশার নামাজ পড়ে মুজদালিফার উদ্দেশ্য রওনা দিবেন। মুজদালিফায় পৌঁছে সেখান থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করতে (কংকর) সংগ্রহ করা সহ রাত্রিযাপন করে বুধবার সকালে মিনায় ফিরে তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন এবং সবশেষে কাবা শরিফ তোয়াফ করে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited