শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২০ পিএম, ২০২৩-০৭-০৫
এনামুল হক (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোণায় আদালত থেকে মামলা তুলে না নেওয়ায় খরে'র পালায় আগুন ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোণা পুর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের পুত্র আবু সাইদ'র স্ত্রী শামসুর নাহার কে গত ১৪ জুলাই ২০১৯ তারিখে রাত ১০টায় তার বাসার ছাদে হত্যার উদ্দেশ্য বেধরক মারপিট করে পালিয়ে যায় আপন বড় ভাই ও ভাতিজা।
এঘটনায় পরে আবু সাইদ বাদী হয়ে গত ১৭জুলাই ২০১৯ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে। যাহার নং ৪৪/১৯। মামলায় আসামী করা হয় চন্দ্রকোনা পুর্বপাড়ার আবুল কালাম'র পুত্র মো.রুহুল আমীন (২৫),শহিদুল কসাই'র পুত্র মো.সোহাগ(২৭),আবুল কালাম'র স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৪৫), মৃত নায়েব আলী মন্ডল'র পুত্র আবুল কালাম (৫৫)মৃত নায়েব আলী কে। মামলা করার পর সিরাজগঞ্জ সদর থানা দীর্ঘদিন তদন্ত করে আসামি ৪জনের নামেই চার্জশিট প্রদান করে। মামলাটি এখন সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল সদর আদালতে বিচারাধীন রয়েছে এবং ইতিমধ্যেই সাক্ষীদের সাক্ষী নেওয়া হয়েছে। চলমান মামলায় গত
০৪ জুলাই ২০২৩ইং তারিখে আদালতে হাজিরা ছিলো। হাজিরা দিয়ে এসে আসামী আপন বড় ভাই আবুল কালাম ও ভাতিজা রুহুল আমীন মামলা তুলে নেওয়ার জন্য আবু সাইদ কে ব্যাপক চাপ সৃষ্টি করে ও হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ এ কর্মরত আবু সাইদ বাড়ী ফেরার পথে দেখে তাহার খরের পালায় আগুন জ্বলছে। তখন সে খরের পালার দিকে এগিয়ে গেলে তাহার আপন বড় ভাই আবুল কালাম ও ভাতিজা রুহুল আমীন কে সেখানে দেখতে পায় তখন তারা দুজন তাকে বুধবারের মধ্যে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দেয় এবং মামলা না তুললে তাহার পরিবারের সদস্যদের খবর আছে বলে তারা সেখান থেকে চলে যায় বলে অভিযোগ করেন আবু সাইদ।
এবিষয়ে আবু সাইদ বলেন, আমার স্ত্রীকে ২০১৯সালে হত্যার উদ্দেশ্য আমার বড় ভাই আবুল কালাম এর নির্দেশে আমার ভাতিজা, ভাবী বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা করি এবং তাদের বিরুদ্ধে আমি থানায় মামলা করি। মামলা করার পর থেকেই আমার ভাই ও ভাতিজা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। মামলাটি এখন বিচারাধীন রয়েছে গত ৪জুলাই ২০২৩ইং তারিখে চীফ জুডিশিয়াল আদালত সদরে যুক্তিতর্কের দিন ছিলো তারা সেদিন হাজিরা দিয়ে এসেই আমাকে ও আমার স্ত্রীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এবং রাতে আমার খরের পালায় আগুন দেয়। তিনি আরও বলেন, আমি এবং আমার পরিবার এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এদিকে খরের পালায় আগুন দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited