শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৬ পিএম, ২০২৩-০৭-১০
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে আফতাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের গাফিলতির কারণে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে হতাশ অভিভাবকরা। গত রোববার স্কুল চলাকালীন সময়ে আফতাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখা যায় একই কক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান কার্যক্রম ৩ জন শিক্ষিকা দ্বারা চলছে। উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানায়, আমাদের হাজিরা করা হয়নি। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকারা বিষয়টি স্বীকার করে বলেন, প্রধান শিক্ষক হাজিরা খাতা আলমারিতে রেখে তালা দিয়ে তিনি অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের হাজিরা খাতায় উপস্থিত দেখাতে পারছিনা। এলাকাবাসী সূত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মিন্টু দীর্ঘদিন যাবৎ যেন দায়সারা ভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা আরো বলেন, শিক্ষকরা স্কুলে সকাল ৯টায় উপস্থিত থাকার কথা থাকলেও শিক্ষকরা স্কুলে উপস্থিত হয় সকাল সাড়ে ১০টায় এবং প্রস্থান করেন দুপুর দেড়টায়। লেখাপড়ার মান নি¤œ হওয়ায় আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মিন্টু’র সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অফিসিয়াল কাজে উলিপুর প্রাথমিক শিক্ষা অফিসে এসেছি বলে তিনি ফোন কেটে দেয়। এ বিষয়ে উলিপুর সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited