শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২১ পিএম, ২০২৩-০৭-১০
আশরাফুল আলম আইয়ুব ঃ গাজীপুরের কালীগঞ্জে মো. জাকির সিকদার (৪২) ও মো. মোমেন (২৫) নামের দুই মাদক সেবনকারীর প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
এর আগে রোববার (০৯ জুলাই) বিকেলে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রাম থেকে তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। দন্ডপ্রাপ্ত জাকির কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামের মৃত হাশেত সিকদারের ছেলে ও মোমেন উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক গ্রামের মনু মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রাম থেকে ওই দুই মাদকসেবীকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এ সময় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাস, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited