শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২৩-০৭-১৩
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষকরনের লক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন - শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম জেলা প্রশাসক পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম পুলিশ সুপার পটুয়াখালী, খান আবি শাহানুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার পটুয়াখালী। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আবুল বাশার, অফিসার ইনচার্জ দুমকি থানা।
উক্ত সভায় ২নং লেবুখালী ও ৫ নং শ্রীরামপুর ইউপি নির্বাচনে অংশ গ্রহনকারী সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদপ্রার্থী ও মেম্বার পদপ্রার্থীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ২ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, মেম্বার ও মহিলা ইউপি সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited