শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৪৮ এএম, ২০২৩-০৭-২৪
আশরাফুল আলম আইয়ুব ঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সাথে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) নেতৃবৃন্দের মত বিনিময় হয়েছে। গত রোববার সকালে ইউএনও অফিসে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদের নেতৃত্বে এ সময় সংগঠনের সহ-সভাপতি মো. সিরাজুল হক খোকন, দফতর সম্পাদক আশরাফুল হক সোহেল ও অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনসহ বিভিন্ন দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন। -UNO_KKS-01.jpg)
মত বিনিময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কেকেএস নেতৃবৃন্দ ইউএনওকে সংগঠনের নিবন্ধন প্রাপ্তির বিষয়টি অবগতসহ করোনাকালীন সময় থেকে অদ্যাবধি সংগঠনের বিগত দিনের বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা দেন। এছাড়াও ইউএনওকে নিয়ে সংগঠনের আগামী দিনের কর্ম পরিকল্পনা করা হয়। এর আগে ইউএনওকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ইউএনও মো. আজিজুর রহমান বলেন, সংগঠনটি ভাল কাজ করেছে এবং করছে শুনে খুব ভাল লাগছে। তবে আমি আগামীতে সংগঠনটির সাথে কাজ করতে চাই। পাশাপাশি তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠনটিকে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited