চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 

হোমনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:১৬ পিএম, ২০২৩-০৮-০৩

হোমনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবাগত ওসি মো. জয়নাল আবেদীন। বুধবার রাতে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা, সাব ইন্সপেক্টর তৌহিদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-সভাপতি মো. হানিফ খান, সাংবাদিক মো. আবুল কাশেম, মো. আইয়ুব আলী, মকবুল হোসেন, মইনুল ইসলাম মিশুক, আল আমিন শাহেদ, তপন সরকার, কবি দেলোয়ার, সোনিয়া আক্তার, রুস্তম আলী, আবু হানিফ,  মো. রফিকুল ইসলাম, মো. শাহ আলম, আরশাদুল আলম, মো. রফিকুল ইসলাম (২), শফিকুল ইসলাম মুন্না, আবুল কালাম আজাদ, মো. শরীফ, মো. তারেক প্রমুখ।  
হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানা তার সংক্ষিপ্ত বক্তব্যে বরাবারের মতো সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
নবাগত ওসি জয়নাল আবেদীন বলেন,‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। যে কোনো ছোট ঘটনাকেও ইচ্ছে করলে সুন্দর সুখপাঠ্য করে ইতিবাচক এবং নেতিবাচকভাবে প্রকাশ করা যায়। আপনাদের সুন্দর লেখনির মাধ্যমে সমাজ সুস্থ ধারায় পরিচালিত হতে পারে।’ তিনি এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়ার সঙ্গে কোনো আপোষ নেই উল্লেখ করে- যেখানেই এমন ঘটনার খবর পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তার তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান। তিনি পূর্বের বিভিন্ন কর্মস্থলে সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা স্মরণ করে এখানেও আরও বেশি আন্তরিক সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর ওসি ও সাংবাদিকদের স্ব-স্ব পরিচয় দেন।
ঢাকার গাজীপুর সদরে জন্মগ্রহণ করেন ওসি জয়নাল আবেদীন। তিনি ১৯৯৭ সালে এসএসসি, ১৯৯৯ সালে এইচএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে  ২০০৪ সালে সম্মান এবং ২০০৫ সালে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্সে ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বছর তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগগান করে র‌্যাব, স্পেশাল সিকিউরিটি ইউনিট, ডিপ্লোমেটিক জোন, ইমিগ্রেশনসহ নানা গুরুত্বপূর্ণ জায়গায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, বাজিতপুর, করিমগঞ্জ, কুমিল্লার মুরাদনগর থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ১ আগস্ট হোমনা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। তিনি বিভিন্ন সময়ে দায়িত্বপালনকালে বড় বড় ঘটনার সফল ও কৃতিত্বপূর্ণ সফল তদন্ত সম্পাদনের জন্য বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক। 
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর