চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারী বিদ্যালয় মাঠে মাদক সেবন, ৯ ব্যক্তিকে জেল-জরিমানা

সরকারী বিদ্যালয় মাঠে মাদক সেবন, ৯ ব্যক্তিকে জেল-জরিমানা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৩ পিএম, ২০২৩-০৮-২২

সরকারী বিদ্যালয় মাঠে মাদক সেবন, ৯ ব্যক্তিকে জেল-জরিমানা

আশরাফুল আলম আইয়ুব : গাজীপুরের কালীগঞ্জে আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাদক সেবন ও মাতলামি করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ ব্যক্তিকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে যৌথভাবে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।  

এর আগে সোমবার (২১ আগষ্ট) রাতে ওই দুই বিচারক পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত ৯ ব্যক্তিকে জেল ও জরিমানার দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মালেক মিয়ারর ছেলে মজিবুর রহমান, ইমাম উদ্দিনের ছেলে ইয়াজ উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে জোবায়ের (২২), মৃত রশিদের ছেলে সোহেল (৪০), আব্দুল রহিমের ছেলে শাওন মিয়া (২৬), আঃ ছাত্তারের ছেলে জনি মিয়া (৩২), কাজল মিয়ার ছেলে সোহান (২৩) ও ভাদার্ত্তী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে শহিদুল্লাহ (৪২) এবং উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের রবি চন্দ্র শীলের ছেলে উদয় চন্দ্র্র শীল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল উচ্ছৃঙ্খল যুবক গাঁজা ও মদপান করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। ওই ঘটনার সত্যতা পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্তদের অর্থদন্ড জরিমানা ও কারাদন্ডাদেশ প্রদান করেন।

সূত্র আরো জানায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উদয় চন্দ্র শীলকে তিন মাসের কারান্ড ও ৫০০ টাকা জরিমানা, ইয়াজ উদ্দিনকে এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং মজিবুর রহমানকে ১ মাসের কারাদন্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানার দন্ডাদেশ প্রদান করেন।

অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোবায়ারকে ১ মাসের কারাদন্ড ও ৩  হাজার টাকা জরিমানা, সোহেলকে ১ মাসের কারাদন্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা, শাওনকে ১ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, জনি মিয়াকে ১ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, শহিদুল্লাহকে ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী সোহানকে ১ হাজার টাকা জরিমানার দন্ডাদেশ প্রদান করেন।

জনসাধারণের শান্তি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের দুই বিচারক।  


এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত


ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর