শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২৩-০৮-২৯
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জ এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষকের অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা ও অদায়িত্বশীলতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম.এম মিজানুর রহমানের কাছে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন অভিভাবকবৃন্দরা। গত ২৬ আগস্ট তারা লিখিতভাবে এ আল্টিমেটাম দেন। অভিযুক্তরা হলেন উপজেলার জোড়খালী ইউনিয়নের ৪৩ নং ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ বছর ধরে ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকা সভাপতি মুরাদুজ্জামান জুয়েল ও প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম। অপকর্মের শাস্তি থেকে বাচঁতে ইতোমধ্যে ওই প্রধান শিক্ষক অনত্র বদলি হয়েছেন। লিখিত আল্টিমেটাম থেকে জানা গেছে, ওই বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ এক সহকারী শিক্ষকের অনিয়ম,দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও অদায়িত্বশীল ভূমিকার কারণে দিন দিন শিক্ষার্থী শূণ্য হয়ে যাচ্ছে। এ নিয়ে কয়েকবছর আগেও জাতীয় দৈনিক একটি পত্রিকায় সংবাদ ও প্রকাশ হয়। বর্তমানে সেই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা খাতা কলমে ১০০+ হলেও উপস্থিতি নেই বললেই চলে। লিখিত অভিযোগে ৭ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানববন্ধনসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলে তারা ফোনকল রিসিভ করেননি। জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম.এম মিজানুর রহমান বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited