শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২৩-০৯-০৩
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে ডোবা থেকে জহুরা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা পুঠিয়ারপাড় গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে জহুরা বেগম নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলেও রাতে তার সন্ধান মিলেনি।
পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, রবিবার দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এব্যাপারে পরিবারের কারো অভিযোগ নেই।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited