শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২৩-০৯-০৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ম শ্রেণি একাদশ অষ্টম শ্রেণি একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দশম শ্রেণি একাদশ ষষ্ঠ শ্রেণি একাদশকে টাইব্রেকারের মাধ্যমে ২-১ গোলে হারিয়ে দশম শ্রেণি দ্বিতীয় রানার আপ হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কো-অপ্ট সদস্য মো. ফারুক উদ্দিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. দাদন মিয়া। খেলা ধারা বর্ণনায় ছিলেন সহকারী শিক্ষক আবদুস সাত্তার ও আলাউদ্দিন।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited