শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩১ পিএম, ২০২৩-০৯-২০
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা :কুমিল্লার হোমনায় পাঁচশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রেফতার যুবক জেলার চান্দিনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের রারিরচর বেপারী বাড়ির আবদুছ সাত্তারের ছেলে মো. আরিফ হোসেন (৩০)।মঙ্গলবার সন্ধ্যায় হোমনা মুরাদনগর সড়কের ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের এসআই ইকবাল মনির বাদী হয়ে তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ওই দিন সেখানেচেকপোস্ট বসিয়েমাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান চলছিল। সন্ধ্যার দিকে ওই স্থানে আরিফ হোসেনের মোটর সাইকেলের গতি রোধ করে তাকে তল্লাশি করে পাঁচটি পলিপ্যাকেনীল রঙের পাঁচশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রেখেছিল বলে জানিয়েছে পুলিশকে।
হোমনা থানার এসআই ইকবাল মনির বলেন, মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের বিশেষ অভিযানে আরিফ হোসেনকে পাঁচশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বুধবার কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited