শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪২ পিএম, ২০২৩-০৯-২৩
মো: মাহবুব আলম (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্তানের জীবন বাঁচিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি আঞ্জুম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গফরগাঁওয়ের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ গৃহবধূ রিমি আঞ্জুমের লাশ উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। ডুবুরি দলের উদ্ধার অভিযানের এক পর্যায়ে রিমি আঞ্জুমের মরদেহ বরশিতে আটকা অবস্থায় আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর পিলারের কাছে ভেসে উঠে। শুক্রবার ঘটনার পর স্থানীয় ও গফরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টা উদ্ধার অভিযান করে আলো স্বল্পতা ও অক্সিজেনের অভাবে অভিযান স্থগিত করে। শনিবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান গফরগাঁও থানার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ। উল্লেখ্য, গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের কৃষ্ণবাজার এলাকার আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণ করতে নিহত রিমি আঞ্জুম, তার মেয়ে রোজা (১০), ছেলে সাদ(৩), শাশুড়ি ফাহিমা (৫০), ভাগনি তিথি (২০) ও আলামিন (২০) ব্রহ্মপুত্র নদে কাঁশবন দেখতে যান। ভ্রমণ শেষে ফিরে আসার সময় রিমি আঞ্জুমের কোলে থাকা শিশু সাদকে নিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। এসময় রিমি আঞ্জুম শিশু সন্তানকে পানির উপরে তুলে ধরলে সঙ্গে থাকা আত্মীয় আলামিন ও নৌকার মাঝি সাদকে নৌকায় তুললেও তিনি পানিতে তলিয়ে যান।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited