শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৫ পিএম, ২০২৩-১০-০৮
জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে ছাত্রদল কর্তৃক ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার (৮অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ও উপজেলা আ'লীগের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় এসে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আগামী ১৪ তারিখে আয়োজিত ছাত্রলীগের কর্মী সভায় সকল ইউনিয়ন থেকে হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত থেকে জানান দেবে এ উপজেলায় ছাত্রলীগ ছাড়া অন্য কোন ছাত্র সংগঠন নেই।
উল্লেখ্য আজ(৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে সরকারি জনতা কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগে দুই নেতাকর্মী আহত হন এবং ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited