শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১০ পিএম, ২০২৩-১০-০৯
মোঃ শরীফ ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের একরাতে তিন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গতকাল ৮ অক্টোবর সোমবার রাতে উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের ব্যবসায়ী শাহজাহান, দিগলদী গ্রামের রিয়াজ চৌধুরী এবং মনোহরদী গ্রামে আবুলের বাড়িতে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে একটার দিকে ডহর মারুয়াদী গ্রামের ব্যবসায়ী শাহজাহানের টিনশেড বিল্ডিং এর জানালার গ্রিল কেটে রুমের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। শর্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতদল বাড়ীর সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা ও তিনটি মোবাইল লুটে নেয়। একই রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী দিগলদী গ্রামের ব্যবসায়ী রিয়াজের বাড়ির গেইটের তালা ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করে সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রিয়াজের হাত পা বেঁধে নগদ দেড় লক্ষ টাকা ৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল সেট লুটে নেয়।
অপরদিকে রাত ৩ টার দিকে বড় মনোহরদী গ্রামের ব্যবসায়ী আবুলের বাড়িতে একই কায়দায় ডাকাত দল রুমের ভিতর প্রবেশ করে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে নেয়। ভুক্তভোগীরা জানান, অজ্ঞাত ডাকাতদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হবে। ডাকাতি সংগঠিত হওয়া বাড়ির মালিকরা জানান, ডাকাতি হওয়ার পর থানা পুলিশ তাদের বাড়ি পরিদর্শন করেছে।ডাকাতি হয়নি। হয়নি । আড়াইহাজার থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা ডাকাতির ঘটনাটি শিকার করে বলেন তিন বাড়িতে ডাকাতি হয়েছে । আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে ।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited