শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫১ পিএম, ২০২৩-১০-১০
মো: শরীফ ভূইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আক্তার হোসেন(৫০) নামে এক ট্রাক ড্রাইভারের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ৯ অক্টোবর আনুমানিক রাত ১২টার দিকে ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়কের গোলাকান্দাইল ইউনিয়নের কাঞ্চন গামী ফ্লাইওভারের ডান পাশে থাকা পুকুরের পাশে কলা গাছের জোপের মধ্যে থেকে এই অর্ধ-গলিত লাশ উদ্ধার করে ভূলতা ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান ও রূপগঞ্জ থানার এস আই ফয়সাল। নিহত আক্তার হোসেন শরীয়তপুর জেলার গোসারহাট উপজেলার শিবপুর গ্রামের হারুন খলিফার ছেলে।
নিহত আক্তার হোসেন মূলত পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন। ট্রাক মালিক দিদার হোসেন বলেন সে দীর্ঘদিন যাবত আমার ট্রাকটি চালিয়ে আসছিলো। গত ৭ অক্টোবর রুপসি এলাকা থেকে ৬০ ড্রাম তেল বোঝাই ট্রাক নিয়ে আক্তার হোসেন রাজধানীর হাজিরবাগের উদ্দেশ্যে রওনা হয় এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, আশেপাশের লোকজন রাস্তার পাশ দিয়ে যাতায়াতের সময় এই মৃত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই, এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited