শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২১ পিএম, ২০২৩-১০-১৪
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকী উপজেলা শাখা ছাত্রলীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষে দীর্ঘ ৬ বছর পরে দুমকী উপজেলা ছাত্রলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিমসহ উপজেলা আ'লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সকল সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে দুমকী উপজেলা শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা তাদের নেতৃত্বে নানাধরনের পোষ্টার , ফেস্টুন ও শ্লোগানে মুখরিত করে তোলেন সভাস্হল।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited