শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১২ পিএম, ২০২৩-১০-১৮
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৭ কেজি গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সারে ১১টায় উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর-শ্রীকাইল সড়কের ঘোড়াশাল এলাকা থেকে গাজাঁসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত ফুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিম জানতে পারে মেটংঘর-শ্রীকাইল সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই আব্দুল আজিজের নেতৃত্বে একদল পুলিশ আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের আলমঙ্গীরের চায়ের দোকানের পিছনে মেটংঘর-শ্রীকাইল সড়কের চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসী চালায়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সাকে তল্লাসী কালে ২টি পেকেটে ৭কেজি গাজাঁ উদ্ধার করে এবং গাজাঁ বহনকারীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণি ১৯ (খ) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited