শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৩ পিএম, ২০২৩-১০-১৮
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটিই আশা করে জাতীয় পার্টি।
বুধবার(১৮ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
পূর্বের জোট বজায় রেখে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি পূর্বের জোটই বজায় থাকবে। তবে পার্টির চেয়ারম্যান শীঘ্রই এ বিষয়ে নিশ্চিত করবেন।
পটুয়াখালী -১ আসন থেকে তিনি নির্বাচন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এ মুহুর্তেই বলা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি এবং জোটের সার্বিক সিদ্ধান্তের ওপর এটা নির্ভর করছে। এছাড়াও তিনি আরও জানান, এ মুহূর্তে জাতীয় পার্টির তিন'শ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে।
এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উল্লাহ হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক খান, যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদসহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২ টায় হেলিকপ্টার যোগে নিজ বাড়ি আগমনের পর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আবু মিয়া'র জানাজায় অংশ গ্রহণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited