শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২০ পিএম, ২০২৩-১০-২৫
মোর্শেদুল ইসলাম শাজু : কুমিল্লার হোমনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুরি, মাদক, বাল্যবিয়ে, মূল শিক্ষা পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পরিচালনায় বিধি প্রণয়ন, পয়নিস্কাষণ ব্যবস্থা, বাস-মিনিবাস, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকসা স্ট্যান্ড, যাত্রী হয়রানী, বিভিন্ন শপিং মলের সামনের ব্যস্ততম রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং, পৌর এলাকার ভেতরের যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ওয়াক ওয়ে নির্মাণসহ নানা বিষয়ে আলোচনা হয়। আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনর (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডা মোশাররফ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জাহাঙ্গীর আলম মোল্লা, শাহজাহান মোল্লা, জসীম উদ্দিন সওদাগর, খন্দকার জালাল উদ্দিন খন্দকার, তাইজুল ইসলাম মোল্লা ও মোজাম্মেল হক, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু ও মো. কামাল হোসেন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited