চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১২ পিএম, ২০২৩-১১-০১

জামালপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিরোধ ও যেকোন ধরনের অপশক্তি রুখে দিতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে জামালপুরে জেলা যুবলীগ আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১নভেম্বর) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তারুণ্যের জয়যাত্রা বের হয়। জয়যাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক তারুণ্যের জয়যাত্রা সমাবেশের আয়োজন করেন জামালপুর জেলা যুবলীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, বিএনপি- জামাত নির্বাচনকে বানচাল করার জন্য দেশব্যাপী হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের পেছনে সাধারণ জনগণ নেই জেনেই তারা আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে সর্বদা মাঠে প্রস্তুত রয়েছি। এসময় বিএনপি-জামাতের যেকোন নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান তিনি। এছাড়াও জয়যাত্রা সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালেহীন রেজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মন্জুরুল ইসলাম লানজু, সদস্য ও জামালপুর-৫ সদর আসনের এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপি, জেলা আওয়ামী লীগের রেজাউল করিম মামুন চৌধুরী, শাহরিয়ার উজ্জ্বলসহ জেলা যুবলীগ, শহর যুবলীগ, ইউনিট যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত


সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর