শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৩ পিএম, ২০২৩-১১-০৪
জাহিদুল ইসলাম,জেলা প্রতিনিধি, পটুয়াখালী: "পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি " এ প্রতিপাদ্যে দুমকী থানার আয়োজনে কমিউনিটি পুলিশিংডে ২০২৩ উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় দুমকী থানার মূল ফটক থেকে এক বর্নাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে এসে কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল দুমকী সার্কেল মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ'লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা ও লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন আকন প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গনমাধ্যম ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited