শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৭ পিএম, ২০২৩-১১-০৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বিএনপি'র- জামাত কর্তৃক অগ্নিসন্ত্রাস, হত্যা, প্রধান বিচারপতির বাসায় হামলা,সাংবাদিকদের উপর আক্রমন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫নভেম্বর) বিকালে ইসলামপুর আসনের নৌকা মনোনয়ন প্রত্যার্শী তিন তিন বারের নির্বাচিত মেয়র আব্দুল কাদের সেখের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ গেইট থেকে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলায় (থানা মোড়) এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখ, যুবলীগের সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুল কাদের সেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রজাত্রাকে বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এসব সহিংসাতা চালাচ্ছে। ওই তারেক জিয়া লন্ডন থেকে এসব কর্মকান্ড পরিচালনা করেছেন বলেও জানান। তিনি আরোও বলেন, আমাদের জামালপুর জেলার যুব সমাজের অহংকার যুবকন্ঠ মির্জা আজমের নেতৃত্বে নেতা কর্মীদের সাথে সহিংসতা প্রতিরোধে আমরা সব সময় প্রস্তুত আছি। আমি হুসিয়ারী করে বলতে চাই আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত জামালপুর জেলায় ওই বিএনপি-জামায়াতকে কোন প্রকার সহিংসতা করতে দেওয়া হবে না।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited