শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২৩-১১-০৭
মো. আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে মোর্শেদ মেডিকেল সেন্টার (এমএমসি) হাসতাপাল ও ডায়াগণস্টিক। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে বেসরকারি এ হাসপাতালটির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম ও হাসপাতালের চেয়ারম্যান মোর্শেদ আলম খান উপস্থিত ছিলেন।
নতুন এ হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা। ৫০ বেডের এ হাসপাতালে রয়েছে ভিভিআইপি ও ভিআইপিসহ ২৬টি কেবিন। শহরের কলেজ মোড় সংলগ্ন এলাকায় পাঁচ তলা বিশিষ্ট এ হাসপাতালটি নির্মাণ করেন মোর্শেদ আলম খান। উদ্বোধন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান মোর্শেদ আলম খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, হাসপাতালের কো-চেয়ারম্যান লাইলুন নাহার মিঠু, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠির ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশীদ, হাসপাতালের প্রকল্প ইনচার্জ সাইদুর রহমান সেন্টু ও স্থানীয় যুবনেতা হাফিজুর রহমান ছালাম।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited