শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫০ পিএম, ২০২৩-১১-১২
মোঃ শরীফ ভূইয়া,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকিয়া সন্দেহে স্বামীর হাতে স্ত্রীর খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী হককে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ।
আর আগে শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত ২ টার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম (৪৫) ওই এলাকার মৃত ওসমানের মেয়ে। পুলিশসূত্রে জানা যায়, আটক ব্যক্তি ডাকাতির মামলায় প্রায় ৮ বছর কারাগারে ছিলেন। জামিন পেয়ে এলাকায় ফিরলে তিনি জানতে পারেন তার স্ত্রী জাহানারা পরকীয়ায় লিপ্ত রয়েছে। এ নিয়ে তার স্ত্রীকে নানাভাবে সন্দেহ করতে থাকেন। এরই ধারাবাহিকতায় গতকাল দিনগত রাতে এরই জের ধরে ঘাটক ব্যক্তি তার স্ত্রী জাহানারা বেগমকে কাঁচি দ্বারা এলোপাথারি ১৫-২০ টি আঘাত করে। এসময় তার স্ত্রী গুরুতর জখম হলে তাকে ওই অবস্থায় বাড়ীর লোকজন চিকিৎসার জন্য দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক স্বামী হককে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ভিকটিমের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মোঃ শরীফ ভূইয়া
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited