শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২৩-১১-২১
মোঃ শরীফ ভূইয়া ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বসতবাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ গৃহবধূ বিউটি বেগমের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল ২১ নভেম্বর সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ বিউটি বেগম রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের (ব্রাহ্মনখালী) হাবিব নগর এলাকার বেলায়েত হোসেনের ছেলে মোঃ কামাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধূ বিউটি বেগমের ছেলের বন্ধু শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ (৬৫) ও তার ছেলে জাকিবুর রহমান জুয়েল (৩৫)সহ ৩০ জনের নামীয় ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে আসামী সাইদকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর পিতলগঞ্জ মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিটি তারা দুজনই মালিক দাবি করেন। গত ২০ নভেম্বর সোমবার বিকেলে জাহের আলী জমিটি জোরপূর্বক মাপতে যান। এ সময় হাবিবুর রহমান হারেজ বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের লোকজন ক্ষিপ্ত হয়ে বেলায়েত হোসেনের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। অগ্নি সংযোগের ঘটনায় বেলায়েত হোসেনের ছেলে কামাল মিয়ার স্ত্রী বিউটি বেগম দগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited