চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১০ বছরে রমেশ চন্দ্রের অর্থ বেড়েছে সাড়ে ৮৬ হাজার গুণ

১০ বছরে রমেশ চন্দ্রের অর্থ বেড়েছে সাড়ে ৮৬ হাজার গুণ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৪ পিএম, ২০২৩-১২-০৯

১০ বছরে রমেশ চন্দ্রের অর্থ বেড়েছে সাড়ে ৮৬ হাজার গুণ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন। গত ১০ বছরে অথাৎ  ২০১৪-২০২৩ সাল পর্যন্ত এই সংসদ সদস্যের আয় খুব একটা বাড়েনি। তবে, নগদ অর্থের পরিমাণ বেড়েছে সাড়ে ৮৬ হাজার গুণ। শুধু তাই নয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমার পরিমাণ বেড়েছে তিন গুণ। 

২০১৪ সালের হলফনামা অনুযায়ী তার হাতে নগদ অর্থের পরিমাণ ছিল মাত্র ৩৫৯ টাকা। ২০২৩ সালে তার নগদ অর্থের পরিমাণ ৩ কোটি ১০ লাখ ১ হাজার ৪৯৭ টাকা।  

গত ৩০ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রমেশ চন্দ্র সেন। সেসময় তিনি হলফনামাও জমা দেন। ওই হলফনামার সঙ্গে দশম ও নবম সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

১০ বছরে রমেশ চন্দ্র সেনের কৃষি ও অকৃষি জমির পরিমাণ বাড়েনি। তবে কিছু পরিমাণ আয় বেশি দেখানো হয়েছে। ২০১৪ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী  রমেশ চন্দ্র সেনের বার্ষিক আয় কৃষি থেকে ১ লাখ ৮১ হাজার টাকা, ব্যবসা থেকে ১৩ লাখ ৯৭ হাজার ৪৭৮ টাকা ও সম্মানী বাবদ ১৭ লাখ ২২ হাজার ৩০০ টাকা। এবারের হলফনামায়, কৃষি খাতে ২ লাখ ৪০ হাজার টাকা, ব্যবসা থেকে ১৭ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা, সম্মানী বাবদ ২৫ লাখ ৬০ হাজার ৫৯ টাকা দেখানো হয়েছে। ব্যাংক মুনাফা ৫৪ হাজার ২২৪ টাকা বার্ষিক আয় দেখানো হয়েছে। 

হলফনামায় স্ত্রী ও নির্ভরশীলদের কোনো আয় দেখানো হয়নি। ২০১৪ সালে অস্থাবর সম্পত্তি হিসাবে রমেশ চন্দ্র সেনের হাতে ছিল নগদ ৩৫৯ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৭৩ পয়সা। এবার তার হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লাখ ১ হাজার ৪৯৭ টাকা ৭৪ পয়সায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ বেড়ে হয়েছে ৫৩ লাখ ৭ হাজার ৬৭ টাকা। সে হিসাবে রমেশ চন্দ্র সেনের নগদ টাকার পরিমাণ বেড়েছে ৮৬ হাজার ৩৫৫ গুণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ ২০১৪ সালের তুলনায় বেড়েছে তিন গুণ। এছাড়া, ২০১৮ নির্বাচনের সময় হলফনামায় বিভিন্ন কোম্পানির শেয়ারের বিপরীতে ১ লাখ টাকা বিনিয়োগ ছিল, এবার দেখানো হয়েছে ১০ লাখ টাকা।

২০১৪ ও ২০১৮ সালের হলফনামায় রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেনের কোনো আয় ছিলো না। হাতে নগদ টাকার পরিমাণ ছিলো শূন্য। তবে এবার হাতে নগদ টাকা এসেছে ২৫ লাখ ১০ হাজার ৯৬৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ২০ লাখ ৫৮ হাজার ২৮৭ টাকা। তার নামের ব্যবসা থেকে আয় ৪ লাখ ৪৫ হাজার টাকা ও ব্যাংক থেকে মুনাফা ৫৪ হাজার ২২৪ টাকা।

হলফনামার তথ্যের বিষয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমি সব সময় হলফনামায় সঠিক তথ্যই দিয়ে থাকি। এবারও আমার যা সম্পত্তি আছে হলফনামায় সেটাই দেখানো হয়েছে। ২০১৪ সালে হাতে নগদ টাকা কতো ছিল, তা এখন মনে নেই। পুরোনো সেসব কাগজপত্র দেখে জানাতে পারবো। তবে, এবারে হাতে যে পরিমাণ নগদ টাকা ছিল, তা খরচ করার পর ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত


ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর