শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:০৯ পিএম, ২০২৩-১২-১৩
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না থাকা এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান ব্যতীত ল্যাব পরিচালনা করায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ও রামকৃষ্ণপুর বাজারের তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে আশি হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রহিদ হাসান সূর্য।
ভ্রাম্যমাণ আদালত পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করেন। বাজারের ব্যবসায়ীরা হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে ফেলায় ক্রেতা সাধারণকে অতিরিক্ত পেঁয়াজ ক্রয়ে নিরুৎসাহিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানে দুলালপুর ডায়গনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা, সাগর মেডিকেল হল ও ডায়গনস্টিক সেন্টারকে ত্রিশ হাজার টাকা ও রামকৃষ্ণপুর বাজারের হলি লাইফ ডায়গনস্টিক সেন্টারকে ত্রিশ হাজার টাকা টাকা অর্থদ- দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, অনুমোদনহীন এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান ব্যতীত ল্যাব পরিচালনা করায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর পেঁয়াজ ১২০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি করলেও ব্যবসায়ীদের কাছে বেশী মূল্যে ক্রয় রশিদ থাকায় জরিমানা করার সুযোগ ছিলনা। তবে ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ ক্রয়ে নিরুৎসাহিত করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited