শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২৩-১২-১৩
মোঃ শরীফ ভূইয়া, নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোসলেউদ্দিন নামের মোটরসাইকেল আরোহী। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজিব (৪০)। তার বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয় নি।
এ বিষয়টি নিশ্চিত করেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হোন মোটরসাইকেলে থাকা মোসলেউদ্দিন নামের আরেক আরোহী। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited