শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০২ পিএম, ২০২৩-১২-২৪
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বৈঠা হাতে নৌকায় বসে ভোটারের কাঁধে চড়ে জনসভা মঞ্চে যান জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। ভোটারের কাঁধে পা রেখে নৌকার প্রার্থী মঞ্চে যাওয়ার ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় তা নিয়ে সমালোচনার ঝড় বইছে। শনিবার(২৩ডিসেম্বর) বিকালে জামালপুর সদর উপজেলার শৈলের কান্দা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই ঘটনা ঘটে। জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু বলেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু ঈগল প্রতীকে ভোট ভিক্ষা চেয়ে সদরবাসীর হাতে-পায়ে ধরছেন ঠিক তখন নৌকার প্রার্থী ভোটারের কাঁধে পা দিয়ে মঞ্চে যাচ্ছেন। এই ঘটনার মধ্যে দিয়ে সদরবাসীকে অপমান এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতারণা করা হয়েছে। তবে এটিকে দলের নেতা-কর্মীদের ভালোবাসাপূর্ণ আবেগের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited