চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রূপগঞ্জে গৃহবধূ কাকলী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

রূপগঞ্জে গৃহবধূ কাকলী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৩ পিএম, ২০২৪-০১-১৩

রূপগঞ্জে গৃহবধূ কাকলী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

শরীফ ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী(২৭) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল  ১৩ জানুয়ারি শনিবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। 

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাধ সভায় সভাপতিত্ব করেন কাকলীর ভাই ও ব্যবসায়ী খলিল ভ‚ইয়া। সভায় বক্তব্য রাখেন নিহত গ্রহবধূ কাকলীর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোন জামাই এডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভ‚ইয়া, আক্তার হোসেন, ছাদেক আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।  আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতারে পুলিশের ভ‚মিকা রহস্যজনক। অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতায় অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। 

রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কাকলী হত্যা মামলা রুজু করা হয়েছে।  আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

উল্লেখ্য গত ১১ জানুয়ারি পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া (মামুন) বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা(৫৮), শাশুরী শাহিদা বেগম(৫২), ননদ সিমা বেগম(২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে(৪৮) আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর