শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৬ পিএম, ২০২৪-০১-১৯
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনায় রেল লাইনের ক্লিপ (পিন) খুলে নেওয়ার সময় হাতে-নাতে শাকিল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। পরে তাকে জামালপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (১৯জানুয়ারি) দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করে রেলের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা। আটক শাকিল মিয়া সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে। পুলিশ জানায়, শাকিল মিয়া ঢাকা-জামালপুর রেলপথে দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে রেললাইনের পিন খুলে স্লিপার উপরে ফেলা অবস্থায় তাকে আটক করে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। আটক শাকিলকে জামালপুর রেলওয়ে থানায় আনা হয়েছে। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটির উদ্দেশ্য জানতে ও তার সহযোগীদের নাম জানার জন্য রিমান্ড চাওয়া হবে। এছাড়া সে নেশাগ্রস্ত মনে হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited