শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪১ পিএম, ২০২১-০২-১৮
বিহারী চাকমা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশত বার্র্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি থেকে রাঙ্গামাটি শহরের ভেদভেদী পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে এ ম্যারাথন শুরু হয়। এতে জেলার বরকল উপজেলা, রাঙ্গামাটি সদর উপজেলা ও রাঙ্গামাটি পৌর এলাকা থেকে ১৫৩০জন প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন।
এলাকার জনপ্রতিনিধি, তরুণ-তরুণী, সেনা সদস্যরা এ ম্যারাথনে অংশ নেয়ায় স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ আগ্রহ দেখা দিয়েছে।
বিকেলে রাঙ্গামটি সদর জোন মাঠে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০১২’র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলি পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ,রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন, বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমাসহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন- সুস্থ সবল ও সুন্দর জাতি গঠনে ম্যারাথনে অংশ গ্রহণ অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে এ ম্যারাথনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন- এ ম্যারাথন প্রতিযোগিতা একটা সার্বজনীন ক্রীড়া প্রতিযোগিতা। সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষে এ প্রতিযোগিতা আয়োজন করায় রাঙ্গামাটি রিজিয়ন কমন্ডারসহ দায়িত্বশীল সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে রিজিয়িন কমান্ডার বলেন- পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী সর্বদা দৃঢ়তা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবে। ম্যারাথনে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, তরুণ-তরুণী সকলকে আগামী দিনগুলোতে তার সঙ্গে থাকার আহবান জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited