শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৩ পিএম, ২০২৪-০৩-১৬
বেলাল উদ্দিন আহম্মদ: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় কিস্তির বৃত্তির টাকা আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে দারোরা ইউনিয়নের কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে ওই অনুষ্ঠান হয়।
জনকল্যাণ ফোরাম ও বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার। ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাকী বিল্লাহ ও দপ্তর সম্পাদক সফিউল্লাহ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান খন্দকার কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ কাজী আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক প্রফেসার আবদুল আউয়াল, অধ্যাপক জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, মাদরাসা সুপার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সাজ্জাদ হোসেন ও নজরুল একাডেমির পরিচালক কবির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফোরাম সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকার শিক্ষা মান উন্নয়নের জন্য মেধাবৃত্তিকে আরো সম্প্রসারণ ও অন্যান্য পদক্ষেপ গ্রহন করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, কাজিয়াতল জনকল্যাণ ফোরাম ২০২৩ সালের ৩০ জুন পরীক্ষার মাধ্যমে ২৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির জন্য নির্বাচন করে পরদিন ১ জুলাই প্রথম ধাপে সনদপত্র ও বৃত্তি প্রদান করেন। ফোরামটি ২০২০ সাল থেকে সামাজিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited