শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:১০ পিএম, ২০২৪-০৩-২৫
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এনামুল হক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর প্রমুখ। সভায় বক্তারা সভায় ২৫মার্চ পাকবাহিনী কর্তৃক এদেশের নিরস্ত্র মানুষের উপর বর্বর গণহত্যার তীব্র নিন্দা জানান ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সভায় মুক্তিযোদ্ধা, গণপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মুরাদনগরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড: আহসানুল আলম সরকার কিশোর।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited