শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২০ পিএম, ২০২৪-০৭-১৮
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কোটাবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ। ক্রমেই তা ছড়িয়ে পড়েছে জেলা উপজেলা শহরেও। সরকারি চাকুরিতে প্রচলিত কোটা প্রথার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার হোমনায় আন্দোলন করেছে সাধারণ ছাত্ররা।
বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা সকাল থেকে হোমনা ডিগ্রি কলেজে জড়ো হতে থাকে। এর পর বেলা এগারোটার দিকে সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী ‘মেধা না কোটা’- মেধা মেধা’ -শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলন করতে থাকে। তারা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোমনা-ঢাকা সড়কের বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ ও সমাবেশ করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে দুপুর পর্যন্ত সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে কিছু কিছু সিএনজি অটোরিকশা চলাচল করলেও ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। পরে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী ছাত্রদের শান্ত থাকার পরামর্শ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশ থেকে ছাত্ররা কোটবিরোধী আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজও (শুক্রবার) তাদের অনুরূপ কর্মসূচি পালিত হবে। সমাবেশে বক্তব্য রাখেন মো. মজিবুর রহমান, মো. মনিরুজ্জামান, সালে মুছা, মো. সেলিম ও মো. ফেরদৌস প্রমুখ। এদিকে ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, ‘আমি যাওয়ার আগেই তাদের মতো করে তারা আন্দোলন শেষ করে চলে গেছে। ঢাকা হোমনা রুটে যখন গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছিল তখন তাদের বলেছিলাম যে, কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, আন্দোলনকারী ছাত্রদের বুঝিয়ে বলার পর তারা তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই শেষ করে চলে গেছে। পুনরায় আগামীকাল শুক্রবার সকাল দশটায় তাদের অনুরূপ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited