শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৫ পিএম, ২০২৪-০৮-০১
রাহুল রায়হান : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’।বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকে অবস্থান নেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। সেই দলে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমও।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে শিল্পীদের কণ্ঠে শোনা যায় বৈচিত্র্যপূর্ণ স্লোগান। তারা দিতে থাকেন ‘ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর’ স্লোগান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরবে সেখানে অবস্থান করছিল।
বিক্ষোভে অংশ নেওয়া অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমরা মূলত সকল মানুষের পক্ষে। দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে আমাদের ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এসব দেখতে চাই না। আমরা এগুলোর বাইরে থাকতে চাই।’
এর আগে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানির প্রতিবাদে এবং সকল হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে যাচ্ছি। অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানি বন্ধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার আমাদের সাংবিধানিক অধিকার। আমরা ভয়হীন, ন্যায্য, মানবিক মর্যাদার বাংলাদেশ চাই।
দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী, নূরুল আলম আতিক, আকরাম খান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, শঙ্খ দাশগুপ্ত, হুমাইরা বিলকিস, তানিম নূর, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, নাসিক আমিন, ধ্রুব হাসান, অভিনেতা আজাদ আবুল কালাম, অভিনেত্রী আজমেরী হক বাধন, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, আলোকচিত্রী মুনেম ওয়াসিফ, তাসলিমা আকতার লিমা, শিল্পী ঋতু সাত্তার, তানজিম ওয়াহাব, কণ্ঠশিল্পী শিবু কুমার শীল প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল à...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশেà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আকà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়োà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited