শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৮ পিএম, ২০২৪-০৮-১০
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃদীর্ঘদিন পর কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিশাল শোকরানা মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে (১০ আগষ্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে শোকরানা মিছিলটি উপজেলার ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শূরা সদস্য মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আ. ন. ম. ইলিয়াছ, সাবেক আমীর মোঃ মনসুর মিয়া ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম মোস্তফা, মাহাবুব মুন্সি, মাওলানা সাবের হোসাইন, মাওলানা আঃ আউয়াল, আবু বকর সরকার, আলী সরকার, মু. নাজমুস সাকীব তন্ময় সহ জামায়াত ও ছাত্রশিবিরের হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয় সে বিষয়ে নেতা কর্মীদের খেয়াল রাখতে বলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited