শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:১১ পিএম, ২০২৪-০৯-২৭
মো:রায়হান রাহুল : ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে বি,এন,পি নেতাকর্মীদের মনে, বিগত এই ১৮ বছরে বহু নেতাকর্মী অনেক নির্যাতন, অত্যাচার, জেল-জুলুম, সহ নানা ভাবে হয়রানির শিকার হতে হয়েছে, তাই এই নির্যাতিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন বি,এনপির সদস্য সচিব মুন্সি আমান মিয়া,২৩শে সেপ্টেম্বর সোমবার এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন বিগত ভোট ডাকাত সরকারের আমলে আমি দলীয় নির্দেশে ধানের শীষ প্রতীকে শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একবার নির্বাচন করেছি,কিন্তু নির্বাচন গুলোতে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এই ফ্যাসিবাদী সরকার,মানুষ তাদের ইচ্ছে অনুযায়ী ভোট দিতে পারেনি,ভোট ডাকাত সরকারের লোকজন রাতেই সব ভোট দিয়ে দিত। এজন্য মানুষ ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছিল,এবং আমাকে পরাজিত করা হয়েছিল। এখন মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, আশা করি আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিবে অন্তর্বর্তীকালীন সরকার। মানুষ তাদের পছন্দ মত স্বাধীন ভাবে ভোট দিতে পারবে, এবং বি,এনপিকে ক্ষমতায় আনবে বলে আশাবাদী এই নেতা। দলীয় নেতৃত্বের বিষয় জানতে চাইলে বলেন এখন বহু নেতা পদপদবী পাওয়ার আশায় সামনে থেকে নেতৃত্ব দেবে,বড় বড় শোডাউন সহ নানা কর্মসূচি পালন করবে ,কিন্তু দলের দুর্দিনে তারা ছিল না,তাই এগুলো মাথায় রেখে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। গত ১৮ বছর নির্যাতিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে বলে মনে করেন এই নেতা, তিনি বলেন কেন্দ্রীয় নেতারা স্পষ্ট করে বলেছেন ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হবে, তাই আমাদের ইউনিয়ন সহ প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ত্যাগী নেতাদের নিয়ে দলের শক্তিশালী কমিটি গঠন করব। বি,এনপির একই ইউনিয়নের আরেক নেতা মো:রহিম উদ্দিন মেম্বার(সাবেক) বলেন,আমি দীর্ঘদিন ধরে বি,এনপি দলের সাথে কাজ করে আসছি,আমি কোনদিন কোন মানুষের সাথে খারাপ আচরণ করিনি,কারো ক্ষতি করিনি, যতটুকু পেরেছি উপকার করার চেষ্টা করেছি, তারপরও এই ফ্যাসীবাদী সরকার আমাকে বিভিন্ন মিথ্যা মামলা সহ নানাভাবে হয়রানি করেছে,আমার মত এমন হাজারো নেতাকর্মী দিনের পর দিন জুলুম অত্যাচার সহ্য করেছে,তাই এখন এই সকল নেতাকর্মীদের মুল্যায়ন করার আহ্বান জানিয়ে বলেন,কেন্দ্রীয় থেকে শুরু করে প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নসহ সব জায়গায় ত্যাগী নেতাদের মূল্যায়ন করা দরকার।যাতে করে ভবিষ্যতে দলের দুর্দিনে জনগণের পাশে তাদেরকে পাওয়া যায়,এখন সময় দলের সব সেক্টরে ত্যাগী নেতাদের দিয়ে দলকে শক্তিশালী ভাবে গড়ে তোলার। তা নাহলে দলের ত্যাগী নেতাদের সাথে অবিচার করা হবে,তিনি বলেন আমি মনে করি বিএনপি দল এসব বিষয় মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি সচ্ছ সুন্দর দল গঠন করে দেশ ও জনগনের পাশে থেকে কাজ করে যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited