শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩০ পিএম, ২০২৪-০৯-২৭
মোতাহির আলী : কমলগঞ্জে আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড রামপাশা গ্রামে হাজী লেবাছ তরফদার হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রী ব্লাড ক্যাম্পেইন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সকলের অংশগ্রহণে সবার সহযোগিতায় সফল ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট সমাজসেবক ও আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত চেয়ারম্যান ছিলেন জনাব মোঃ আতাউর রহমান। সংগঠনের সভাপতি সাহেদ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাতুর রহমান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামপাশা এলাকার আবুল কালাম আজাদ সাহেব, সৈয়দ তাহের আলী, মাহমুদুল হাসান রিপন, আশরাফুল হাসান পাপ্পু, যুব সমাজ, মুরব্বিয়ান, আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা প্রতিষ্ঠাতা সময়ন্বক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অত্র হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আবু সুফিয়ান এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited