শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ১০:১১ পিএম, ২০২৪-১০-২৮
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ৭ জন আহত হয়েছে । রোববার (২৭অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর সরকারি কলেজ মোড়ে আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষের খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়,ইসলামপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় যুবকরা ফুটবল খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে দু,দলের খেলোয়াড় দের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সন্ধ্যায় পৌর শহরে নটারকান্দা ও ভেংগুড়া দুই গ্রামের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা হলেন,নটাকান্দা গ্রামের সফিকুল মিয়া, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুজন,মৌজাজাল্লা গ্রামের শরিফুল ইসলাম,ভেংগুড়া গ্রামের সিফাত মিয়া,গাওকুড়া গ্রামের বাবু শেখ,মুখলেছ মিয়া ও কিসামতজল্লা গ্রামের কাজীমদ্দীন। আহতদের চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাখাওয়াত হোসেন সুজন,সফিক,মুখলেছ, সফিকুল মিয়ার গুরুতর আহত হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited