শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৫৪ পিএম, ২০২৪-১১-০৯
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯নভেম্বর) সকালে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সহ সভাপতি মিজানুর রহমান খান, একেএম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল, আজম-উদ-দৌল্লাহ পাহলোয়ান, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, আইন বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ সুমন,শ্রমিক দলের সদস্য সচিব মমিনুর ইসলাম মমিন,ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন,সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাহামুদুর হাসান হাসমত,মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা: শাহিনুর রহমান। পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আশেদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, যুগ্ম আহবায়ক সামিউল হক লাভলু,রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল,যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ পাপন,উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান কায়েস,পৌর শহরে ক্রীড়া সম্পাদক সন্দীপ ইসলাম প্রমুখ। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসার পর মাঠ কানায় কানায় ভরে উঠে। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited